ক্যাপিটলে পৌঁছেছেন বাইডেন

কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। ইতোমধ্যে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে শপথ অনুষ্ঠানস্থল ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে পৌঁছেছেন তিনি। এ ছাড়া অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আর বিল ক্লিনটনও উপস্থিত হয়েছেন সেখানে।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করতে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। একই দিনে প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজই তিনি ওয়াশিংটন ছেড়ে চলে যান। তবে হামলার আশংকায় জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে পারছেন গত চার বছরের শীর্ষ আলোচিত-সমালোচিত এই প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস ছাড়ার আগে বিদায়ী বক্তব্য দিয়েছেন সদ্য হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে তার ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। তাই তিনি হোয়াইট হাউস থেকে সরকারি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমরা যা করতে এসেছিলাম তা করেছি। আমি কঠিন লড়াই, সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলাম।’

ট্রাম্প তার সময়ের বিভিন্ন শান্তি চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘দশকের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমি গর্বিত যেকোনো নতুন যুদ্ধ শুরু করিনি।’

ক্যাপিটল হিলে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন: ‘ক্যাপিটল আক্রমণে সকল আমেরিকান আতঙ্কিত হয়েছিলো। এটা কখনই সহ্য করা যায় না।’

বুধবার সকাল ৮টায় মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে ট্রাম্পের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে হোয়াইট হাউস। সেখান থেকে বিদায় অনুষ্ঠান শেষে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে যাবেন ট্রাম্প। সেখানে তার মার-এ-লাগো রিসোর্টে শুরু করবেন পরবর্তী জীবন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.