ইকবাল-মায়া দম্পতি নিহত, সেই বাসচালক গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল-মায়া দম্পতি নিহতের ঘটনায় ঘাতক আজমেরী পরিবহনের বাসটির চালককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে গাজীপুরের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাসচালক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিআইডির সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) জিসানুল হক জিসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫) নিহত হন। বিমানবন্দর এলাকার পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাসা দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.