২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ২২৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২৯৩ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৩ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.