সরকার এখন মিথ্যার ভিত্তির ওপর টিকে আছে : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৩০ ডিসেম্বর দেশে কোন ভোট হয়নি, হয়েছে ভোট ডাকাতি। সরকার এখন মিথ্যার ভিত্তির ওপর
দাঁড়িয়ে আছে বলেও মনে করেন তিনি।

‘৩০ ডিসেম্বর ভোট ডাকাতি দিবস’ উপলক্ষে  আজ সকালে নাগরিক ঐক্য রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনার আয়োজন করে , এই সভায় অতিথি বক্তা ছিলেন জমিয়তে উলামা ইসলামের  যুগ্ম মহাসচিব মাওলানা মুনির হোসেন কাসেমী , সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন  দলের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার  সাকিব আলী, কবির হাসান , লুতফুন্নাহার মিনু , সভা পরিচালনা করেন সাকিব আনোয়ার । সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। তাই বিজয়ের মাসে সরকারের হাতে দেশের মানুষেরই পরাজয় হয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার ফাঁফা উন্নয়নের কথা বলে, মানুষের পকেট কাটছে। সরকারের হাতে কেউ নিরাপদ নয়। আইনশৃঙ্খলার বাহিনীর হাতে কত মানুষ গুম, খুন হয়েছে তার হিসেব কারো জানা নেই বলেও মন্তব্য করেন, মাহমুদুর রহমান মান্না। মাওলানা কাসেমী সরকার পতনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান । তিনি বলেন গনতন্ত্র উদ্ধারে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে ।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.