অপরিবর্তিত থাকতে পারে রাজধানীর তাপমাত্রা

রাজধানীতে বেশ ঠাণ্ডা পড়েছে। রবিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.