শনির আখড়ায় পিকআপ ভ্যানে আগুন

রাজধানীর শনির আখড়া আন্ডারপাসে একটি পিকআপ ভ্যানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনির আখড়া আন্ডারপাসের এখানে একটি পিকআপ ভ্যানে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.