ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করুন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, যে সমস্ত উগ্র সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য অপসারণের নাম দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের প্রতিহত করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সারথি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু এদেশের মানুষের চেতনায় এবং প্রেরণায় দেদীপ্যমান দ্বীপশিখা হয় থাকবেন।

তিনি বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নেয় সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বক্তৃতা করেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, এড. বলরাম পোদ্দার, এম, এ করিম, লায়ন গণি মিয়া বাবুল, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.