মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ ‘আইস’ নামের ব্যয়বহুল মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।
বুধবার (৪ নভেম্বর) রাতে ডিএমপি মিডিয়া থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ক্ষুদে বার্তায় জানানো হয়, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলন পরিচালনা করবেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

