ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রশাসন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে শিগগিরই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

শনিবার (০৭ নভেম্বর) ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজের টিকিট পান বাইডেন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

এরপরই জো বাইডেনকে অভিনন্দন জানাতে থাকেন বিশ্ব নেতারা। তবে এখনো পরাজয় মেনে নেননি ট্রাম্প। বরং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

এ অবস্থায় পরিবার থেকে ট্রাম্পকে নির্বাচনের ফল মেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন।

সংবাদমাধ‌্যমটি আরও বলছে, শুধু মেলানিয়াই নয়, এর আগে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা ও জ‌্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।

যদিও ডোনাল্ড ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক রিপাবলিকান ও সমর্থকদের ফল প্রত‌্যাখ‌্যান করার আহ্বান জানিয়েছেন।

অন‌্যদিকে ট্রাম্পের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার রোববার (০৮ নভেম্বর) এক টুইটে ডোনাল্ড ট্রাম্পকে কুশনারের ফল মেনে নেওয়ার আহ্বান জানানোর বিষয়টি অস্বীকার করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.