চার হাত, চার পা নিয়ে শিশুর জন্ম!

ময়মনসিংহে একটি বে-সরকারী হাসপাতালে চার পা, চার হাত, এক মাথার মাথার এক কন্যা শিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার ২০ থেকে ২৫ মিনিট পরেই শিশুটি মারা যায়।

সুত্রে জানা যায়, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে এই শিশুর জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানাকে সিজার করার জন্য ভর্তি করেন।

পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.