রোহিঙ্গা শিবিরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার ভোরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুপালং ক্যাম্প ২ ওয়েস্টের ডি-৫ ব্লকের মৃত সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ (৩২) ও ডি-২ ব্লকের মৃত ইউনুসের ছেলে শামসুল আলম (৪৫)।

এ ঘটনায় আরো অন্তত দশজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন থেকে। এর আগেও দুই পক্ষের মধ্যে ছোট-বড় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.