মান্নার উপর হামলাকারীদের গ্রেফতার না করার প্রতিবাদে শনিবার নাগরিক ঐক্যের বিক্ষোভ

আগামী ৩১ অক্টোবর ২০২০, শনিবার সকাল ১১ টায় “মাহমুদুর রহমান মান্না’র উপর হামলাকারীরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, মেজর সিনহা হত্যা, সিলেটে রায়হানকে পুলিশ হেফাজতে পিটিয়ে মারা, লেঃ ওয়াসীফ খানের উপর হামলা; দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি; সর্বগ্রাসী দূর্নীতি, লুটপাট, অত্যাচার, ধর্ষণের প্রতিবাদে এবং  সরকারের পদত্যাগ ও জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে”  জাতীয়  প্রেস ক্লাবের সামনে    বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নাগরিক ঐক্য। বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন – ডা. জাফরুল্লাহ চৌধুরী কমরেড সাইফুল হক জোনায়েদ সাকি মাওলানা মনির হোসেন কাশেমী মাওলানা মামুনুল হক, বিএনপি নেতা  এড. তৈমুর আলম খন্দকার সাদেক আহমেদ খান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া    ডাকসুর  সাবেক ভিপি  নূরুল হক নূ্‌র,  এবং বিএনপি নেতা প্রকৌশলী  ইশরাক হোসেন ।     দলীয় সুত্র থেকে জানা গেছে এই বিক্ষোভ  সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে , দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশ সফল করার তৎপরতা শুরু করেছেন । ঢাকা মহানগরী এবং ঢাকার  আশেপাশের থানা গুলো থেকে  নাগরিক ঐক্যের নেতাকর্মী এবং সমর্থকদের সকাল দশটার মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে ।  সমাবেশটি দলের আহ্বায়ক মাহমুদুর  রহমান মান্নার সভাপতিত্বে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির হসান ।

উল্লেখযোগ্য যে কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতা . তৈমুর আলম খন্দকারের একটি পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেয়ার সময়  স্থানীয় যুবলীগ , ছাত্রলীগের কর্মীরা মান্নার উপর হামলা চালায় এতে বেশ কিছু নেতা কর্মী আহত হয় । এই ঘটনার প্রেক্ষিতে থানায় জিডি করলেও  এখন পর্যন্ত কোন ব্যবস্থা বা কাউকে গ্রেফতার করা হয় নি ।

শুদ্ধস্বর/ এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.