বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ভার্জিনি জোরোন। এ নিয়ে তিনি একটি টুইট করেছেন। এতে সমপ্রতি বাংলাদেশে হওয়া ফ্রান্সবিরোধী বিক্ষোভের একটি সংবাদ জুড়ে দেন তিনি। ক্যাপশনে তিনি বাংলাদেশি পণ্য আমদানি থামাতে পশ্চিমা ক্রেতাদের প্রতি আহ্বান জানান। জোরোন লিখেন, বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি-পোশাক খাতের ওপর নির্ভরশীল। পশ্চিমা ক্রেতাদের অবশ্যই বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করতে হবে। আসুন যারা আমাদের ঘৃণা করে তাদের থেকে পণ্য আমদানি বন্ধ করে দেই।
২০১৭ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে ফ্রান্স বছরে প্রায় ২.৪ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করে থাকে।
অপরদিকে বাংলাদেশ ফ্রান্স থেকে আমদানি করে মাত্র ১৯৩ মিলিয়ন ইউরোর পণ্য। ভার্জিনি জোরোনের আহ্বানে তাই ফরাসি আমদানিকারকরা সাড়া দিলে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়বে এমন আশঙ্কা রয়েছে।

