ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা তার প্রতিষ্ঠিত আদ-দ্বীন হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পরে প্রথম জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। এরপর তার মরদেহ নিজ বাসায় নেয়া হয়েছে।

প্রবীণ এই আইনজীবীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর দুপুর দুটায় তার কর্মস্থল সুপ্রিম কোর্টে হবে তৃতীয় জানাজা। সুপ্রিম কোর্টে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই আইনজীবীর মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.