কিছুটা স্থিতিশীল সৌমিত্র, নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ

কিছুটা স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখনও বিপদমুক্ত নন। তাঁর স্নায়ুজনিত সমস্যা চিকিৎসকদের চিন্তায় রেখেছে। এ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার হাসপাতাল থেকে অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, এ দিন সকালে রক্তচাপ বেড়েছিল সৌমিত্রর। অক্সিজেনেরও প্রয়োজন পড়েছিল। তবে চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয়। তাঁর সব অঙ্গপ্রত্যঙ্গ সচল বলেও হাসপাতাল সূত্রে খবর।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্র মোটের উপর স্থিতিশীল রয়েছেন। তবে এ দিন সকালে হিমোগ্লোবিন কিছুটা কমে যায়। রক্তচাপ এবং অক্সিজেনজনিত সমস্যা হয়েছিল। সেটাও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে সৌমিত্রর স্নায়ুজনিত সমস্যা চিকিৎসকদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.