বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যুবরণ করেছে ৭ হাজার ৪০০ জনের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৮২১ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৬৮১ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ৪১ জন। পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৬৫ জনের।

