করোনায় গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ১৫৮ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে।

দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৮৬ জনে। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৬৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.