স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে অবসাদে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি। সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আজ সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিনজো আবের স্বাস্থ্য পরীক্ষা হয় বলে জানা গেছে। তবে কেন ৬৬ বছর বয়সী আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

তবে দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।
সূত্রের খবর, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সর্বশেষ তার মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবার সেই চেকআপের ফলোআপ।

জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.