‘নবাব এলএলবি’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন মাহি

‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে। এরইমধ্যে ছবিটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। রবিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহি দুটি ছবি শেয়ার করেন। একটিতে দেখা যায় ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করছেন। সঙ্গে আছেন পরিচালক অনন্য মামুন। অন্য ছবিতে তাদের সঙ্গে রয়েছেন আরেক নায়িকা অর্চিতা স্পর্শিয়া।

‘নবাব এলএলবি’ছবির ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে আছেন দীপংকর দীপন। চলতি মাসের শেষ দিকে ‘নবাব এলএলবি’র শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

এর আগে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব ও মাহি। এর পর মাহির ‘দবির সাহেবের সংসার’-এ ক্যামিও রোলে শাকিবকে অল্প সময়ের জন্য দেখা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.