শনিবারের চিঠি

পিতার কষ্ট চিতার আগুনে,
দাউ দাউ জ্বলে লেলিহান সৎ শিখায়
এক নির্বিচারী-গোবেচারা-ন্যুব্জ পিতার কষ্ট।

অসীম পিতৃত্ব –
শুধুই যে স্নেহ-মমতা-দায়িত্বের
বোঝা টানে, তা কিন্তু নয়-
পিতা বোঝে,বুঝেও না বোঝার ভান করে।
বিবেকহীনতা আর অমানবিকতার সংসারে
এক দৃঢ়চেতা অদম্য পিতা
এক সমুদ্র কষ্ট নিয়ে তবুও বোঝা টানে।

সন্তান-সন্তুতি ডিজিটাল হয়ে,
এনালগ আন্তরিক শ্রদ্ধা ভুলেই গেছে
কবেই সে কোনকালে।
অবোধ কান্না চোখের কোণে জমা হয়,
তবুও পিতা বোঝা টানে-
ভবিষ্যতের মুখে হাসি ফোটাতে।।

pppp.PNG

তাপস চক্রবর্তী ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.