বুধবার থেকে শারিরীক উপস্থিতিতে হাইকোর্টে বিচারকার্যক্রম শুরু, ৫৩ বেঞ্চ গঠন

আগামী বুধবার (১২ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শারিরীক উপস্থিতিতির মাধ্যমে ১৮ টি বেঞ্চে বিচার কাজ শুরু করার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা বিবেচনায় শারিরীক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও হাইকোর্টের ৩৫ টি বেঞ্চে বিচারকার্যক্রম চলবে বলেও ঘোষণা করা হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (১২ আগস্ট) থেকে শারিরীক উপস্থিতির মাধ্যমে হাইকোর্টে বিচারকার্যক্রম পরিচালনার জন্য ১৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর ফলে এই ১৮টি বেঞ্চে বিচারকার্য পরিচালনা করবেন- বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি শেখ আবদুল আউয়াল, বিচারপতি এসএম এমদাদুল হক এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি একেএম আবদুল হাকিম এবং বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দীন এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি এম, ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি মো. খুরশীদ আলম সরকার, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.