করোনার ১৫৫তম দিনে ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

দেশে করোনা শনাক্তের ১৫৫তম দিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের।

শনিবার (৮ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। সারা দেশ থেকে আরও ১১ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ ৮৪টি ল‌্যাবে ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.