ভয়াবহ দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার (Air India Express AXB1344) যাত্রীবাহী বিমান। শুক্রবার, কেরলের কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ভেঙে দু’টুকরো হয়ে যায় Boeing 737 এক্সপ্রেস বিমানটি। এই ঘটনায় পাইলট-সহ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে । ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই বিমানের এক জন চালকও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত কম পক্ষে ১২৩। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের
শুদ্ধস্বর/আইপি

