হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক করোনায় মারা গেছেন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত ডা. আবুল হোসেন খান। স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ চিকিৎসক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.