সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী লুৎফুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বড় মগবাজারের নিজ বাসভবনে শনিবার সকাল দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন সন্দেশ প্রকাশনীর ব্যবস্থাপক হাসান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
হাসান বলেন, “বাসাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। উনার পরিবারের সদস্যরা বিদেশে বসবাস করেন। দেশেও আত্মীয়স্বজন আছেন। পরিবারের সদস্যরা আলোচনা করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, “সন্দেশ প্রকাশনীর মধ্য দিয়ে লুৎফর রহমান বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে অনুবাদ সাহিত্যে তার অবদান চিরস্মরণীয়। সন্দেশ প্রকাশনী থেকে বিশ্বসাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশ হয়েছে এবং বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ বই অনুদিত হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।”
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোক জানাবে বলেও উল্লেখ করেন ফরিদ আহমেদ। সুত্র, দেশ রুপান্তর ।
শুদ্ধস্বর/বিটি

