শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ক্ষুদে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সেপ্টেম্বরের আগে সরকারি প্রাথমিক স্কুলগুলো খুলছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে গড়ায় তাহলে সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝির দিকে খোলা হতে পারে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শেষ হবে।

মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সেপ্টেম্বর মাসের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো ইচ্ছা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ২ মন্ত্রণালয় বৈঠক করা হবে। এই বিসয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষ হতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। ছুটি শেষ হওয়ার আগেই আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা কবে নাগাদ খোলা যাবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.