পল্লবী থানায় বিস্ফোরণ: কেটে ফেলতে হলো আহত রিয়াজের হাতের কব্জি

জধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত সিভিলিয়ান রিয়াজের অবস্থা গুরুতর। তার বাম হাতের কব্জি বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় অস্ত্রোপচারের সময় তা কেটে ফেলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

আজ বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে থানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ সিভিলিয়ান রিয়াজ আহত হন। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ডা. আলাউদ্দিন জানান, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা রুমি ও সিভিল রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। আর পুলিশ কর্মকর্তা রুমির পা ও হাতে জখম রয়েছে। তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে এই বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। স্থানীয় একটি চক্র কোনো অপরাধের সংগঠনের চেষ্টা করার সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের থানায় নিয়ে আসার পর ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (২৯ জুলাই) পল্লবী থানা ভবন পরিদর্শনের পর এসব বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘আধাঘণ্টার মধ্যে দুটি শব্দ হয়েছে আপনারা শুনেছেন। আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট এক্সপার্টরা ডিভাইসগুলো স্টাডি করার পরে এক্সপ্লোসিভ সমৃদ্ধ দুটি ডিভাইস নিষ্ক্রিয় করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.