পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারিক আহসান

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারিক আহসান পর্তুগালে বর্তমানর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন।

তারিক আহসান নবম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি রিয়াদ, জাকার্তা, বার্লিন দূতাবাসে এবং নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। তিনি শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্বও পালন করেন। এছাড়া তারিক আহসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্টনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি নেদারল্যান্ডের হেগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি নেন। এর বাইরে তিনি দেশে বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বিটিভিতে সংবাদ পাঠক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের পিতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.