করোনা সংকটে ইউরোপিয়ান ইউনিয়নের ১,৮ বিলিয়ন ইউরো (১০০৮০০০০০০০০০ ইউরো) ঐতিহাসিক আর্থিক প্যাকেজ। গত চার দিন এবং চার রাত ধরে ২৭ টি দেশের প্রতিনিধিদের নিদ্রাবিহীন আলোচনার ফসল, করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলি এবং কর্মহীন মানুষের প্রতি সংহতি প্রকাশ।
গত চার দিনের বেশি সময় ধরে ইউরোপীয়রা তাদের সবচেয়ে বড় বাজেটের পরিমান, ঋণ এবং অনুদানের ভাগ নিয়ে প্রচণ্ড তর্ক বিতর্কের মাধ্যমে অবশেষে একটি সমাধানে পৌঁছেছে।
বা থেকে হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, ইউরপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিসেল এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল
ইউরপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মেসেল টুঁইটারে জানিয়েছে, করোনা অর্থনৈতিক সংকট সমাধানের সংগ্রামে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সর্বকালের সবচেয়ে বড় বাজেট এবং আর্থিক প্যাকেজের ব্যাপারে একমত হয়েছে। ২১শে জুলাই মঙ্গলবার সকালে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ বৈঠকে সমস্ত ২৭ দেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সব মিলিয়ে এই পাকেজ হল ১,৮ বিলিয়নের (১০০৮০০০০০০০০০ ইউরো)। তার মধ্যে সামনের ৭ বছরের বাজেট হল ১০৭৪ মিলিয়ারডেন ইউরো (১০৭৪০০০০০০০০০ ইউরো), করোনার বিরুদ্ধে বিনিয়োগের জন্য ৭৫০মিলিয়ারডেন(৭৫০০০০০০০০০০ ইউরো)।
এই আর্থিক প্যাকেজ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন একসঙ্গে করোনার কারনে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবার পুনর্জীবিত করবে, আভ্যন্তরীণ অর্থনীতিকে সংঘটিত করবে। একইসাথে এই প্যাকেজ একটি ডিজিটাল এবং পরিবেশবান্ধব অর্থনীতিতে বিনিয়োগ করবে। উল্লিখিত কারণসমূহের কারনেই ইউরপিয়ান ইউনিয়ন তার ইতিহাসে এই প্রথম ইউরপিয়ান ইউনিয়নের নামে ঋণ নিয়েছে। এই সুধ শোধ করতে ইউরোপিয়ান ইউনিয়নের জনগনের সামনের দশক লেগে যাবে। গত সোমবারে দুইটি সমস্যার সমাধান করা হয়। প্রথমত: কদিন ধরে চলমান ঝগড়ার আপোষ, যে দেশগুলো (যেমন অস্ট্রিয়া, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক) সঞ্চয় করার পক্ষে তারা একমত হয়েছে যে ইউরপিয়ান ইউনিয়ন ক্রেডিট নিতে পারবে এবং এই অর্থ অনুদান হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নে বিতরন করা যাবে। এর পরিবর্তে জার্মানি, ফ্রান্স, ইটালি এবং স্পেন নিশ্চিত করেছে যে, আগের নির্ধারিত অনুদান ৫০০ মিলিয়ারডেনের (৫০০০০০০০০০০০ ইউরো) পরিবর্তে কমিয়ে ৩৯০ মিলিয়ারডেন ইউরো (৩৯০০০০০০০০০০ ইউরো) হবে। সাথে সাথে ৩৬০ মিলিয়ারডেন (৩৬০০০০০০০০০০ ইউরো) ইউরো ক্রেডিট হিসাবে নিতে হবে।
দ্বিতীয়ত: সোমবার সন্ধ্যায় একটি ফর্মুলা (এই অর্থ নিতে হলে সঃ সঃ দেশে গণতন্ত্র এবং আইনের শাসনের কার্যকারিতা থাকতে হবে) বের করা হল যা ইউনিয়নের ২৭ টি দেশই গ্রহন করলো। যদিও এর আগে পোল্যান্ড এবং হাঙ্গেরি এই ধরনের শর্তের বিরোধিতা করেছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই শর্ত প্রথমে যত কঠিন ছিল তা শেসের দিকে আপসের কারনে তত কঠিন ছিল না। ইউরপিয়ান ইউনিয়ন এবং ইউরো টিকিয়ে রাখার জন্যই আপসের কোন বিকল্প নেই।উৎস: Spiegel, Deutschland

অনুলিখন, মাহবুবুর রহমান বাবু ,
জার্মান গ্রীন পাটির নেতা ।

