হিংসা : এক আত্মঘাতী রোগ

মোনায়েম খান : হিংসা এক আত্মঘাতী জটিল রোগ। যারা এ রোগে ভুগছেন তাঁরা নি:সন্দহে বড় অসহায় , এ রোগের বিনাশী শক্তি মারাত্মক । যদিও হিংসা করে অপরের ক্ষতি করা যায় না , অধিকিন্তু নিজের ক্ষতি ছাড়া । তবুও এই রোগে মানবকুল আকন্ঠ নিমিজ্জিত । দিকচক্রবাল বিস্তৃত এই সুন্দর পৃথিবীতে এমন কোন লোক খুঁজে পাবে না যার মধ্যে হিংসা নেই । তবে পরিমানে পার্থক্য রয়েছ । কারও বেশী , কারও কম। একটি অকাট্য কথা , মাত্রাধীক হিংসাপরায়ণ যারা তাঁরাই সবছেযে ক্ষতিগ্রস্ত , সমাজে নিন্দিতও বটে।

অস্বীকার করার উপায় নেই , হিংসা মানব ধর্মের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগনিত। এ জন্য বলা যায় মানুষ মানেই হিংসা ,কাম ,ক্রোধ আর লিপ্সার সংমিশ্রণ , মানব সৃষ্টির এই উপাদান গুলো জ্ঞাতসারে এড়িয়ে যাওয়া দূষ্কর। তবে এই দোষ গুলো যাঁরা গ্রহনযোগ্য ভাবে নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছেন তাঁরা ব্যতিক্রম , তাঁরা মহামানব মহানুভব শুদ্ধচারী মহাত্মা। সমাজে এরা নিষক্রীয় , তবে পূজ্য, আরাধ্য ।নি:সন্দেহে তাঁদের স্হান সকলের উপরে।

বর্তমান ঘুনে ধরা ক্ষয়িষ্ণু সমাজে এক উল্লখযাগ্য পরিমান লোক রয়েছেন যাঁরা অপরের মন্দ দেখে খুশি হন, নিভৃতে আত্মতৃপ্তি খুঁজেন , যদিও তাদের বিবেক সায় দেয় না। তবুও তাঁরা ঐ অকাম্য কাজ গুলো করে যাচ্ছেন । এই লোক গুলোই ধরত্রীতে উচ্ছিষ্ট আবর্জনা। সভ্য সমাজের ভারবাহি বোঝা। এদের মৃতবৎ আত্মা শুধু দুর্গন্ধ ছড়ায় । ওরা নিজের কাছে নিজেই প্রতারিত।

ইহা জরুরী নয় আপনি সমাজে ভাল করতেই হবে, তেমন কোন বাধ্যবাদকতাও নেই। তবে ভালোর পথে অনাবশ্যক অন্তরায় হওয়া থেকে বিরত থাকা কি সৌজন্যতা নয় ? অপরের উন্নতি বা সুনাম শুনে আপনার অন্তর দহন বা গাত্রদাহের যৌক্তিক কারন কি ? ইহা বললে কি অত্যধিক হবে যে , মনের ভিতর লুকিয়ে থাকা হিংসাই মুলত: দায়ী । এ কথা গুলো স্বচ্ছ পানির মত পরিষ্কার । আমরা সবাই তা বুঝি, এজন্য কোন পান্ডিতের দ্বারস্হ হওয়ার প্রয়োজন হয় না। তবু কেন সত্য গ্রহনে অনিহা ?

অন্তরীক্ষে হিংসা বৃদ্ধি নৈতিক অধ:পতন ত্বরান্বিত করে, মনুষত্ব্যের অপমৃতু ঘটে, ইহা গুণীজনের উপলব্ধি। অতএব, অন্তর আত্মার ঐ দুষ্ট গ্রহ শুদ্ধ করণে নুন্যতম চেষ্টা করা মানুষ হিসাবে সকলের দায়ীত্ব ।

হিংসার বসবর্তী হয়ে অজান্তে অনেক দুষ্কর্মে আমরা জড়িয়ে যাই। স্বত:প্রনোদিত কুকর্ম গুলো নির্লজ্জ সমর্থনও করি। অথচ কখনও এমন হয় বিবেক তা সায় দেয় না , বিদ্রোহ বৈপরীত্য মনে সংশয় সন্দিহান সৃষ্টি করে বিধায় নিজকে অপরাধী হিসাবে দাঁড় করিয়ে দেয় । বলতে দ্বিধা নেই , ইহা স্বীয় বিবেকের সাথে স্বজ্ঞানে প্রতারনার সামিল।অথবা উল্টো স্রোতে সাঁতার কাটার অপচেষ্টা।

হিংসাপরায়ণ ব্যক্তিদের মনস্তাপের কারন অপরের সুখ। কেননা, তাদের বিবেকের অধোগতি বিপদজনক সীমায় নেমে গেছে। এজন্য কারও সুখ সমৃদ্ধি সহজে মেনে নিতে কষ্টবোধ হয় । ইর্ষার স্ফুলিঙ্গ মনুষত্ব্য স্বমুলে ভম্মিভুত করে দিয়েছে। এদের পচনশীল আত্মা শুদ্ধিকরণ অপরিহার্য ।

মনে মাত্রাধিক হিংসাপোষনে অন্তর আত্মায় রক্তশ্রাব ঘটে। স্বাভাবিক জীবন হয় ব্যাহত। সর্বপোরি, মানব জন্মের সার্থকতা মারাত্মকভাবে বিঘ্নিত হয় । যেহেতু , হিংসাত্মক মনোভাবপন্ন লোক হিংস্র জানোয়ারের সাথেই একমাত্র সাদৃশ্য । নন্দিত সভ্যসমাজে হিংসুকরা নিন্দিত। ওরা লোকালয় ছেড়ে জঙ্গলে বাস করলেই ভাল।

একটি শ্বশত সত্য কথা, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে একদিন। কোন অজুহাত ঠিকবে না , ফাঁকি দেওয়া যাবেনা বিধির বিধানে। এ কথার স্বচ্ছতা কষ্টিপাথরে যাচাই করার প্রয়োজন নেই।তাই ক্ষনস্হায়ী ধরাধামে কিসের এতো দাম্ভিকতা, একটু সহনশীল হলেই হিংসার মতো প্রানঘাতী ব্যাধী সংক্রমণ সংকুচিত করা সম্ভব।

এ সুন্দর পৃথিবীতে সকল মত,পথ ও ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হলে সর্বাগ্রে হিংসার মত কালীমা মন থেকে সম্পুর্নরুপে উপচে ফেলা একান্ত অপরিহার্য।সকলের সম্মিলিত প্রচেষ্ট ই কেবল সম্ভব ,একটি সুস্হ সুন্দর পরিবেশ আর সহনশীলতার অনবদ্য উদাহরণ তুল্য জনপদ প্রতিষ্ঠা করা। আর তেমন হলে , বলতে দ্বিধা নেই, “মরিতে চাহিনা আমি এ সুন্দর ভুবনে”।

লেখক: বৃটেন প্রবাসী উপন্যাসিক,কলামিস্ট।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.