শাহিন-আল আমিন বাংলাদেশ প্রেস ক্লাব ইটালির নব নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক

  বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র সভাপতি পদে শাহিন খলিল কাউছার ও সাধারন সম্পাদক পদে কমরেড খোন্দকার নির্বাচিত হয়েছে।।গতকাল শনিবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রথম কাউন্সিলের প্রথম অধিবেশনে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং মো : আল আমিনের পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শা‌হিন খলিল কাউছারকে সভাপতি এবং কমরেড খোন্দকারকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।
এসময় করোনা পরিস্থিতিতে রোমের বাইরে বসবাসরত সদস্যরা উপস্থিত থাকতে না পারায় জুমের মাধ্যমে তাদেরকে কাউন্সিলে সংযোগ করা হয়।নব নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক জানান অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে এবং অভিষেকের মধ্যে দিয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নিবেন।শাহিন খলিল কাউছার লন্ডন টাইমস্ নিউজের পরিচালক ও গাজী টিভি’র ইতালি প্রতিনিধি এবং কমরেড খোন্দকার দৈনিক ঢাকা টাইমসের ইউরোপ ব্যুরো প্রধান, এই দুজন সাংবাদিক নেতা সাংবাদিকতা ছাড়াও ইটালিতে বিভিন্ন সামাজিক এবং জনকল্যাণমুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন , তারা ইটালি প্রবাসীদের  কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব    । নবনির্বাচিত দুই কর্মকর্তা সহ ইটালির প্রেস ক্লাবের নেতাদের শুদ্ধস্বর ডটকমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ।
শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.