মদিনা শরীফকে করোনামুক্ত ঘোষণা

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পবিত্র নগরী মদিনা’কে প্রাণঘাতী ভাইরাস করোনা থেকে মুক্ত ঘোষণা করেছে। করোনামুক্ত ঘোষণা করার আগে গত বুধবার (২৪ জুন) মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন করোনা রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ হয়েছেন। নবীর শহর মদিনায় প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন।

সৌদি সরকার হারামাইন ওয়াশ শরিফাইন খ্যাত পবিত্র দুই নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববির নিরাপত্তায় শুরু থেকেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নিরাপত্তার লক্ষ্যে এ দুই পবিত্র শহরে ওমরাহ ও জেয়ারত পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্য সতর্কতায় জারি করা বিধি-নিষেধ। অবশেষ পবিত্র নগরী মক্কা ও মদিনার ব্যাপারে দীর্ঘ মেয়াদি কারফিউ। অবশেষ চলতি মাসের শুরুর দিকে পবিত্র নগরী মদিনার মসজিদে নববি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়। আর মদিনা গত বুধবার পবিত্র নগরী মদিনাকে করোনাভাইরাস মুক্ত শহর হিসেবে ঘোষণা দেয়। তবে এখনও ব্যতিক্রম পবিত্র নগরী মক্কা ও মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। এ নগরীতে এখনও চলছে কারফিউ। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুকি কমাতে এখনও সেখানে কারফিউ রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.