পুরান ঢাকায় কারখানায় আগুন, দগ্ধ ২

পুরান ঢাকার রায়সাহেব বাজারে একটি কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনতলা ভবনের নীচতলার আজ শনিবার সকাল ৭টায় এই আগুন লাগে। এতে দগ্ধ হন দুজন। দগ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের ধারণা কাজ শেষে সেখানে ঘুমিয়ে ছিলেন তারা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, সকালে এখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.