নাগরিক ঐক্যের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনদিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে দলটি ,১লা জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় অফিসে পতাকা উত্তেলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয় , দলের সিনিয়র নেতা এবং সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার পতাকা উত্তোলন করেন তার সাথে ছিলেন দলের যুব শাখা যুব ঐক্যের সমন্বয়ক কবির হাসান এবং ছাত্র ঐক্যের সাবেক আহব্বায়ক সাকিব হাসান সহ দলীয় নেতৃবৃন্দ ।
বিকেলে দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ফেসবুক লাইভে বক্তব্য রাখেন , তিনি তার বক্তব্যে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নাগরিক ঐক্যের পতাকা তলে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান । আজ দুপুরে দ্বিতীয় দিনের কর্মসূচিতে দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে দলীয় অফিসের সামনে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরন করা হয় ।
আগামীকাল তৃতীয় দিনে দলের পক্ষ থেকে সাগর রুনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে , এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ডঃ কামাল হোসেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখ্রুল ইসলাম আলমগীর , জেএসডির সভাপতি আসম আব্দুর রব , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল ইসলাম ,গন সংহতি নেতা জোনায়েদ সাকী ।
শুদ্ধস্বর/আইপি

