জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিজিয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শাখারিয়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বসত বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ঘরের টিনের উপর পড়ে। এতে টিনের চালাসহ কাপড় রাখা তারও বিদ্যুতায়িত হয়ে যায়। শনিবার ঘর থেকে কাপড় নেওয়ার সময় রিজিয়া খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।a

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.