কার্যকারিতা পরীক্ষা শেষ, গণস্বাস্থ্যের কিট নিয়ে বুধবারের মধ্যে প্রতিবেদন

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আগামী বুধবারের মধ্যে ওষুধ প্রশাসনে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়া হবে।

গণমাধ্যমকে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ করেছে। এ সম্পর্কিত কমিটি এখন অ্যান্টিবডি কিটের পরীক্ষার ফলাফলের তথ্য প্রক্রিয়াজাত করছে।বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দিয়ে দিতে পারেন।

তিনি আরো বলেন, ওষুধ বা একটি কিটের পারফরম্যান্স ট্রায়াল কেবল একটি বৈজ্ঞানিক বিষয়। ভিসি হিসেবে এখানে আমার হস্তক্ষেপ করার কিছুই নেই।

করোনার এই সঙ্কটসময় পরিস্থিতিতে বাংলাদেশি বিজ্ঞানীদের একটি দল ড. বিজন কুমার শীলের নেতৃত্বে অ্যান্টিবডি কিট তৈরি করেছেন। এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বারবার হতাশা প্রকাশ করে বলেছেন, গত মার্চ মাসে কিট তৈরি হলেও এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.