করোনায় নতুন শনাক্ত ৩৯৪৬, মৃত্যু আরও ৩৯

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৬ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮২৯ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.