ভারত তাকে সরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন, ‘নেপালের সংবিধান সংশোধনের পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লি। নতুন মানচিত্র তৈরির জন্যই আমার প্রতিপক্ষদের উসকানি দিয়ে সরকার ফেলার চেষ্টা করছে। না হলে নেপালের সংবিধান সংশোধনের বিষয় নিয়ে দিল্লিতে বৈঠক করার কী দরকার? এর পিছনে আসল উদ্দেশ্য হল আমার সরকারকে ক্ষমতা থেকে সরানো। যদিও এই চেষ্টায় কোনওভাবেই সফল হবে না তারা। কারণ নেপালের জাতীয়তাবাদ অত ঠুনকো নয় যে কেউ বাইরে থেকে সরকার ফেলে দেবে। আমিও কোনওভাবে বাইরের কোনও শক্তির কাছে মাথা নোয়াব না। কারণ আমি সরে গেলে নেপালের জাতীয়তাবাদ ও সীমানা নিয়ে দাবি জানানোর আর কেউ নেই।’
শুদ্ধস্বর/আইপি

