সারা দেশে ৮ শতাধিক পুলিশ করোনায় আক্রান্ত, পাঁচজনের মৃত্যু

সারা দেশে রোববার পর্যন্ত মোট ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত ছিলেন ৭৪১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৪৪৯ জনই ঢাকা মহানগর পুলিশের সদস্য। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

সর্বশেষ শনিবার সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

এর আগে পুলিশের এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন করোনা ভাইরাসে মানা যান।

পুলিশ সদর দফতর জানিয়েছে, দুই লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনী করোনা মোকাবেলায় সারা দেশে তৎপর রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.