এপ্রিলেই শেষ হবে করোনাভাইরাস মহামারি: চীনা বিশেষজ্ঞ

জার্মানীতে করোনা ভাইরাস পরীক্ষা সক্ষমতা সপ্তাহে ৯ লক্ষে উন্নীত করা হয়েছে

সানজিদা শিকদার(  বার্লিন ৩০ শে এপ্রিল )       জার্মানীতে করোনা ভাইরাস পরীক্ষা সক্ষমতা সপ্তাহে ৯ লক্ষে উন্নীত করা হয়েছে। গতকাল বুধবার থেকে এই সক্ষমতা বাড়ানো হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পান। গত সপ্তাহে যা ছিলো ৪ লক্ষ ৭০ হাজার। স্বক্ষমতা বৃদ্ধির ফলে স্বাস্থ্য কর্মীদের মধ্যে পরীক্ষা আরো বৃদ্ধি করে করোনা ভাইরাস ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যাবে বলে আশা প্রকাশ করা হয়। রাজধানী বার্লিনে তিনি সাংবাদিকদের আরো বলেন, আমি মনে করি এটা দেখা খুব জরুরি সাম্প্রতিক সময় গুলোতে লকড ডাউনের মধ্যে দিয়ে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। এদিকে, রবার্ট কখ ইনস্টিটিউট মনে করে জার্মানীতে এখন করোনা ভাইরাস সংক্রমনের হার ০.৯ এর কাছাকাছি। যার অর্থ দাড়ায় ১০ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে সেই ১০ জন আরো ৯ জনকে আক্রান্ত করছে। এদিকে, নতুন করে আবার করোনা ভাইরাস যেন হানা দিতে না পারে সে লক্ষ্য রাজধানী বার্লিনসহ কয়েকটি রাজ্য দোকান এবং গণপরিবহনে ফেইস মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। এদিকে, নিউজটি লেখা পর্যন্ত জার্মানীতে নতুন করে আজ প্রায় সাড়ে আটশ” মানুষ আক্রান্ত হয়েছে আর মারা গিয়েছে ৯৬ জন।
শুদ্ধস্বর/ এস এ একে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.