করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু,১১৬৬ জন অক্রান্ত

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ১ হাজার ১৬৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩৬ হাজার ৭৫১ জন এবং মারা গেলেন ৫২২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ মোট ৫৪০৭টি নমুনা পরীক্ষা করা
হয়েছে।

‘এর মধ্যে ১ হাজার ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২১ জন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

ডা. নাসিমা আরও জানা, বয়স বিভাজনে ০-১০ বছরের মধ্যে একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১-৮০ বছরের একজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২০ জন ও বাসায় একজন মারা গেছেন।

 

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.