এবার করোনায় আক্রান্ত সংসদ সদস্য

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার জনপ্রতিনিধি যুক্ত হলেন। দেশের উত্তরবঙ্গের একজন সংসদ সদস্যের করোনা পজটিভ এসেছে। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (০১মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন। বার্তা২৪.কম এর সঙ্গে ওই সংসদ সদস্যের কথা হয়েছে। তার সামাজিক মর্যাদার কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি বার্তা২৪.কমকে বলেন, এলাকার মানুষ জানতে পারলে আতঙ্কে থাকবে। আমার জন্য দোয়া করবেন।

এ দিকে সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেন, আজ শুক্রবার স্যারের করোনা পজেটিভ এসেছে। ভবনটি লকডাউন করা হতে পারে।

এ বিষয়ে সংসদের চিফ মেডিকেল অফিসার ডা. আরিফুল হক বার্তা২৪.কমকে বলেন, বিষয়টি আমার জানা নেই।সুত্র, বার্তা ২৪ ।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.