নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেলেন আনিসুর রহমান খসরু এবং রাজ্জাক সজীব , নাগরিক ঐক্য সূত্রে জানা গেছে , ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ কমিটি পুনঃ গঠিত হয়েছে । মহানগর উত্তরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং নাগিরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান খসরু এবং রাজ্জাক সজীব । দায়িত্ব পাওয়ার পর আনিসুর রহমান খসরু তার প্রতিক্রিয়ায় শুদ্ধস্বর ডটকমকে বলেন ,আমাকে নাগরিক ঐক্য, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক এবং জনাব রাজ্জাক সজীব কে সদস্য সচিব মনোনীত করায় মাননীয় আহ্বায়ক মহোদয় মাহামুদুর রহমান মান্না ভাইকে কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উৎফুল্ল হচ্ছি না একদমই। কারণ আমি জানি কাজ টি মোটেই সহজসাধ্য নয় বরং অত্যন্ত Challenging। যেই দেশের নাগরিকদের ৯৯ শতাংশ মানুষ এখনো বিশ্বাস করে, বিএনপি আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে অন্য কোন দলের ক্ষমতায় আসা অথবা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার কোন সম্ভাবনা নেই, সেইখানে ২৬/২৭ টি থানা নিয়ে গঠিত ঢাকা মহানগর উত্তরে নাগরিক ঐক্যের একটি শক্তিশালী কাঠামো দাঁড় করানো প্রায় অসম্ভব একটি কাজ। তবে দল যেহেতু আমার উপর আস্থা রেখেছেন, চেষ্টা থাকবে যতটুকু পারি, সাধ্যের সবটুকু দিয়ে তার প্রতিদান দিতে।
শুদ্ধস্বর/বিএস

