মোহনগঞ্জে হাসপতাল চত্বরে মারা গেল বৃদ্ধ

মোহনগঞ্জে হাসপতাল চত্বরে মারা গেল বৃদ্ধ নেত্রকোণার মোহনগঞ্জ হাসপাতালে শ্বাসকষ্টে এক বয়স্ক রোগী হাসপাতাল চত্বরে মারা যাওয়ার ঘটনা ঘটেছে । জানা গেছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান- সিয়াধার ইউনিয়নের মল্লিকপুরের নরোত্তম ( ৫৫) শ্বাসকষ্টসহ অনান্য উপসর্গ নিয়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জরুরী বিভাগে নিয়ে আসে। করোনা স্যাম্পল নিয়ে এবং পূর্বের ব্যবস্থাপত্র ওষধ নিয়ে রোগীকে বাড়ি ফিরে যেতে বলেন কতর্ব্যরত ডাক্তার।পরে ওই রোগী অ্যাম্বুলেসে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের হাসপাতাল চত্বরে বসিয়ে দূর সম্পর্কের ভাগিনী মিতু রানী তাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তার ঢাকায় যেতে দেরী দেখে সে বাড়ী চলে যায়।এর ঘন্টাখানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ নরোত্তম (৫৫)। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুবীর সরকার গণমাধ্যমের কাছে এই তথ্য দিয়েছেন।

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.