ফ্রান্স করোনা ভাইরাস এর সার্বিক অবস্থা প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে

 ফ্রান্স করোনা ভাইরাস এর সার্বিক অবস্থা প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে। আজকে ১,৯২৫ জন সুস্থ  হয়ে বাসায় ফিরেছেন প্রথম থেকে আজকে পর্যন্ত ৩২,৮১২ জন। সরকারের হিসাব অনুযায়ী প্রথম থেকে আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০৮,৮৪৭ জন, আজকে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২,৬৪১ জন। প্রথম থেকে ফ্রান্সে হাসপাতালে (HÔPITAL) ১১,০৬০ জন এবং বৃদ্ধাশ্রম (EPHAD) সহ অন্যান্য সেবা কেন্দ্র ৬,৮৬০ জন। মোট মৃত্যু ১৭,৯২০ জন,তার মধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ৭৫৩ জন, হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৪১৭ জন যা গতকালকে ছিল ৫১৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩১,৩০৫ জন। ডাক্তার এর নিবির পর্যবেক্ষণে আছেন মোট ৬,২৪৮ জন, ২৪ ঘন্টায় ২৭০ জন যা গতকাল থেকে ১০৯ জন কম। ঘরে থাকুন সুস্থ্য থাকুন। (তথ্যসূত্রঃ France BFM TV)

ফাহাদ রিপন, প্যারিস থেকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.