সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে ব্যবসায়ী গান বাংলা টেলিভিশনের পরিচালক দেলোয়ার হোসেন রাজা বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন , তার ছেলেকে দেখতে এসে তিনি এখানে আটকা পরেছেন ,ফ্লাইট বন্ধ থাকায় তিনি দেশে ফিরতে পারেন নি , তার পুত্র জার্মানির ডেরেসডেন এ একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত । ছেলেকে সাথে নিয়ে মার্চের শেষের দিকেই দেশে ফেরার কথা ছিল ।
শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুলের সাথে আলাপচারিতায় তিনি বলেন বাংলাদেশের করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের করণীয় নিয়ে , তিনি বলেন তাদের গান বাংলা টিভির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন , এছাড়াও এক হাজার মানুষের জন্য ত্রানের ব্যবস্থা করেছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে , রাজা বলেন আমরা পারিবারিকভাবেও যেকোনো সঙ্কটের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি , এখনও দাঁড়াচ্ছি এবং আগামীতেও দাঁড়াবো । তার কাছে প্রশ্ন করা হয়েছিলো সামগ্রিকভাবে ব্যবসায়ীরা জনগনের পাশে দাঁড়াচ্ছেন কি না , তিনি বলেন ব্যবসায়ীরা সাধ্যমতো তাদের ভূমিকা পালন করছেন , কিন্তু প্রচারে সবকিছু আসছে না তিনি উল্লেখ করেন তবে অল্প কিছু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখিয়ে মুনাফাখোরদের মত আচারন করছে তা সামগ্রিক ব্যাবসায়ী সমাজ ও সরকার শক্ত ভাবে প্রতিহত করে চলেছে তা অবশ্যই সংকটের সময় একটি ইতিবাচক পদক্ষেপ এজন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি আরও বলেন করোনা চিকিৎসা ব্যবস্থাকে কার্যকর এবং আরও গতিশীল করা দরকার যাতে অসুস্থরা ঠিক মতো চিকিৎসা পায় । । তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশ সঙ্কট কাটিয়ে উঠতে পারবে , এখানে রয়েছে উদ্যমী মানুষ এবং দক্ষ জনশক্তি ।
দেলোয়ার হোসেন রাজা একসময় জাসদ ছাত্ররাজনীতির সাথে যুক্ত ছিলেন , ঢাকায় কমিশনারও ছিলেন , জাতীয় পার্টির রাজনীতিও করেছেন । বর্তমানে দেশের শীর্ষ ব্যবসায়ী এবং বিভিন্ন স্কুল , মাদ্রাসা, সামজিক প্রতিষ্ঠানের সভাপতি ও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ।
শুদ্ধস্বর/বি এস

