ফ্রান্সে করোনা ভাইরাসের পরিস্থিতি প্রতিদিনই একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে

 

ফ্রান্সে করোনা ভাইরাস এর অবস্থা প্রতিদিনই একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে।
প্রথম থেকে আজ শনিবার পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুবরণ করেছেন ১৩,৮৩২ জন, তার মধ্যে আজকে ২৪ ঘন্টায় নতুন করে যোগ হয়েছন ৬৩৫ জন।
ফ্রান্স সরকারের হিসাব অনুযায়ী প্রথম থেকে আজকে পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩,১৯০ জন, শেষের ২৪ ঘন্টায় যোগ হয়েছন ৩,১১৪ জন। যদিও ফ্রান্স এর বেসরকারি সংস্হাগুলো মনে করে যে মোট আক্রান্ত সংখ্যা আরো বেশী।
আজকে হাসপাতালে ভর্তি আছেন ৩১,৩২০ জন।
আজকে ডাক্তার এর নিবির পর্যবেক্ষণে আছে মোট ৬,৮৮৩ জন, যা গতকাল থেকে ১২১ জন কম, তার মধ্যে ২৪ ঘন্টায় যোগ হয়েছেন ২২৪ জন।
আগামী সোমবার ফ্রান্স এর সাধারন জনগনের উদ্দেশ্য প্রেসিডন্ট এমানুয়েল মাকরন গুরুত্বপূর্ণ ভাষন দিবেন । তার ভাষন থেকেই জানা যাবে যে ফ্রান্সের লকডাউন ১৫ এপ্রিল এর পরে আরো কতদিন বাড়ানো হবে।
(France BFM TV)

-ফাহাদ রিপন/প্যারিস থেকে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.