আজ শুক্রবার ১,২৬২ জন সুস্হ্য হয়ে বাসায় ফিরেছেন। প্রথম থেকে আজ পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুবরণ করেছেন ১৩,১৯৭ জন তার মধ্যে আজ নতুন করে যোগ হয়ছেন ৯৮৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩১,২৬৭ জন, তার মধ্যে আজ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩,১৬১ জন। ডাক্তার এর নিবির পর্যবেক্ষণে আছেন মোট ৭,০০৪ জন, তার মধ্যে ২৪ ঘন্টায় যোগ হয়েছেন ৪৩১ জন। ফ্রান্স এর লক-ডাউন আগামী ১৫ এপ্রিল থেকে আরও বাড়ানো হবে বলে জানা গেছে তবে আরো কতদিন বাড়ানো হবে তা এখনো জানা যায়নি। তথ্যসূত্র: France BFM TV
ফাহাদ রিপন, প্যারিস থেকে

