প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়।

রোববার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন তিনি। এবার বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।

এর আগে গত রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.