জার্মানীতে কোভিড-১৯এ আক্রান্তের সংখ্যা এখন অনেকটাই নিম্নমুখী। আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন এখন জার্মানরা। এরইমধ্যে একটি শহর রস্টককে করোনামুক্ত ঘোষণা করেছে সেখানকার রাজ্য সরকার। গত সোমবার থেকে ৮০০ মিটার আয়তনের দোকানগুলো খুলে দেয়া হয়েছে। যেখানে মানুষ বসতে অথবা দীর্ঘক্ষণ থাকতে পারবেনা। জার্মানীতে এখন পযর্ন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৫৫ হাজারের কিছু বেশি। তাদের মধ্যে ১ লক্ষ নয় হাজার ৮০০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। চিকিৎসাধীন আছেন ৩৯ হাজার ৪৬৬ জন। চিকিৎসারতদের মাঝে ৩৬ হাজার ৫৫৮ জন মাঝামাঝি অবস্থায় বিরাজ করছেন আর ২ হাজার ৯০৪ জন মৃত্যু ঝুকিতে আছেন। এখন পযর্ন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৮৮ জন। গত ১৫ ফেব্রুয়ারী প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকে মার্চের ৭ তারিখ থেকে শুরু করে মার্চের ২১ তারিখ ছিলো মৃত্যু হার সবচেয়ে বেশি উর্ধমুখী। ২১ তারিখ ছিলো ২৮. ৬৭ শতাংশ। এদিকে, আবার নতুন করে করোনার উত্থান নিয়ে সতর্ক করে দিয়ে এঙ্গেলা মের্কেল বলেন আমরা এখনো মহামরীটির চূড়ান্ত পর্য়ায়ে পৌছাইনি। সেইসাথে বৃদ্ধেদের স্বাস্থ্যের গুরুত্ব দিয়ে তাঁদের প্রতি অারো যত্নশীল হওয়ার আহবান জানান তিনি।
সানজিদা শিকদার /শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি

